Home দেশের খবর ঢাকা ঘাটাইলে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

ঘাটাইলে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

0
94

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় এমপি আতাউর রহমান খান। সভায় সুফল প্রকল্পের আওতায় বাগান সৃজন, জবরদখলকৃত বনভুমি ও অবৈ’ধ করাতকল উচ্ছেদ, পাহাড় কাটাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, ধলাপাড়া রেজ্ঞ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন প্রমূখ।

 

সভায় আগামী সভার আগে বনের ভিতর স্থাপিত অবৈধ করাতকল উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া পাহাড়কাটা জবরদখলকৃত বনভূমি দ্রুত উদ্ধারে স্থানীয় কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here