Home আলোচিত আমরা মদ খাই না: হেলেনা জাহাঙ্গীরের মেয়ে

আমরা মদ খাই না: হেলেনা জাহাঙ্গীরের মেয়ে

0
78

নজর২৪ ডেস্ক- আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মেয়ে জেসি আনাম জানিয়েছেন, তাদের বাড়ি থেকে যে মদ জব্দ করা হয়েছে, তা তার ভাইয়ের। আর তার মদ পানের লাইসেন্স আছে।

 

তবে পরিবারের অন্য কেউ মদ পান করেন না বলে জানিয়েছেন তিনি। ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ করেছেন, তাদের কক্ষ ভাঙচুর করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে বনানীতে এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যাওয়ার পর র‌্যাব জানায়, সেই বাড়ি থেকে মদ, বিদেশি মুদ্রা আর হরিণের চামড়া পাওয়া গেছে।

 

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন হেলেনার মেয়ে।

 

বিদেশি মদ প্রসঙ্গে জেসি আলম বলেন, আমরা মদ খাই না। করোনাকালে আমরা অ্যালকোহল খাইনি। মদের কালেকশন আমার ভাইয়ের। এগুলো রাখার লাইসেন্সও তার ছিল। সেই লাইসেন্সও তারা (র‍্যাব) নিয়ে গেছে।

 

সাংবাদিকরা হরিণের চামড়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি একটি উপহার। মায়ের নেত্রীরা আমার ভাইয়ের বিয়ের সময় এটি উপহার দিয়েছিলেন।

 

বিদেশি মুদ্রার বিষয়ে জেসি আলম বলেন, আমরা প্রায় সময়ই বিদেশে যাতায়াত করি। অনেক দেশে আমরা ভ্রমণ করতে যাই। আমাদের সবার পাসপোর্টও আছে। ফিরে আসার পর সেগুলো বেঁচে গেলে আমরা কি ফেলে দেব নাকি?

 

ক্যাসিনো সরঞ্জাম সম্পর্কে তিনি বলেন, একটা ক্যাসিনো করতে অনেক সরঞ্জাম লাগে যা আমাদের এখানে ছিল না। আমাদের এখানে তাস ছিল যা আমরা বন্ধুদের সঙ্গে খেলতাম।

 

হেলেনা জাহাঙ্গীরকে আটকের বিষয়ে জেসি আলম বলেন, র‍্যাবের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না। তারা আমাদের সহযোগিতা করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here