শাহজাদপুরে মানুষিক অবসাদে কলেজ ছাত্রের আত্মহত্যা !

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: মানুষিক অবসাদগ্রস্ত হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রুবেল খাঁ (১৮) নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জুলাই) এই ঘটনা ঘটে, রুবেল খাঁ পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের নুরুল ইসলাম খাঁ’র ছেলে।

 

জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের ভ্যান চালক নুরুল ইসলামের ছেলে রুবেল খাঁ মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারে অধ্যায়নরত।

 

রুবেলের পিতা নুরুল ইসলাম খাঁ জানান, করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রুবেল খাঁ গার্মেন্টসে কাজ করতে যায়। ঈদের ২ দিন পূর্বে সে বাড়িতে ফেরে, তারপর থেকেই তাকে মানসিক ভাবে বিকারগ্রস্ত মনে হয়।

 

শুক্রবার পরিবারের সবাই পোরজনা বাজার পাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। এর আগে সকালে রুবেল খাঁ নিজেই লোহার রড দিয়ে নিজের মাথায় আঘাত করে। পরে নিজেই স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেয়।

 

শুক্রবার দুপুরে নানার বাড়িতে খাবার খাওয়ার পর রুবেল তাদের বাড়িতে চলে যায় এবং তার পিতা ভ্যান চালাতে বের হয়। পরে বিকাল সাড়ে ৫ টায় রুবেলের মা বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করেও রুবেলের সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের তীরের সাথে গামছা পেচানো রুবেলের ঝুলন্ত দেহ দেখতে পায়।

 

তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রুবেলের ঝুলন্ত দেহ নামায়। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও উপ-পরিদর্শক রন্জু সহ পুলিশের একটি দল এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাত ১০টায় রুবেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রন্জু জানান, নিহতের লাশ শনিবার (২৪ জুলাই) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *