বগুড়ার আদমদীঘিতে ভিজিএফ’র চাল জব্দ

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নে সরকারি ভিজিএফ এর ১৬ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। চাল জব্দ করলেও কালোবাজারী কোন ব্যবসায়ীকে ধরতে পারেনি।

 

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে দুস্থ্য ও গরীব মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করছেন সরকার। এর ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের অধীনে দুস্থ্য ও গরীব মানুষের মাঝে সোমবার সকালে চাল বিতরণ করা হয়।

 

এক শ্রেণির কালোবাজারি চাল ব্যবসায়ী, অল্প মুল্যে ভিজিএফ এর চাল দুস্থ্য ও গরীবদের নিকট থেকে ক্রয় করে বেশী মুল্যে বাজারে বিক্রির জন্য মজুদ করছেন। এমন গোপন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন অভিযান চালিয়ে ১৬ বস্তা চাল জব্দ করে আদমদীঘি থানা পুলিশের হেফাজতে রাখেন।

 

এদিকে উপজেলা নির্বাহী অফিসারের অভিযানের খবর পেয়ে কালো বাজারি চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়।

 

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন বলেন, ১৬ বস্তা সরকারি ভিজিএফ এর চাল জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে ক্রেতা বা বিক্রেতা কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *