Home দেশের খবর চট্টগ্রাম ইসকন এবার মানহানি মামলা করলো প্রবর্তক সংঘের বিরুদ্ধে

ইসকন এবার মানহানি মামলা করলো প্রবর্তক সংঘের বিরুদ্ধে

0
69

নজর২৪ ডেস্ক- ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ বলার অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার পর প্রবর্তক সংঘের বিরুদ্ধে এবার মানহানির মামলা ঠুকছে ইসকন।

 

রোববার (১৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলা দায়ের করেন ইসকনের রুবেল ধর নামে এক অনুসারী।

 

আদালত দণ্ডবিধির ২৯৮, ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।

 

আদালতে দায়ের করা মানহানি মামলার বাদীপক্ষের আইনজীবী রুবেল কুমার দেব অপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত বুধবার (১৪ জুলাই) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের সেবাদাস জুয়েল শীল।

 

মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহসভাপতি রণজিৎ কুমার দে-সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

 

ওই মামলার এজাহারেও বিবাদী প্রবর্তক সংঘের নেতাদের বিরুদ্ধে ইসকনকে ‘জঙ্গি’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here