Home দেশের খবর ঢাকা আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

0
124

নজর২৪, টাঙ্গাইল- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল বাইপাস থেকে সেতু পূর্ব পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ধীরগতিতে চলাচল করলেও টাঙ্গাইল বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে যানজট সৃষ্টি হচ্ছে। আবার অনেক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন।

 

এদিকে গাড়ির চাপ বেশি থাকায় শনিবার (১৭ জুলাই) রাত থেকে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। সেতুর উভয় পাড়ে আটকা পড়ে যানবাহন। সৃষ্ট যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

 

এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। প্রতিদিনই এমন হচ্ছে। কারণ স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে গাড়ি তিনগুণ বেড়ে গেছে। গতকালও সারাদিন মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত পরিবহন চলাচলে ধীরগতি ছিল। তবে কখন নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here