Home দেশের খবর করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১৮ জনের মৃত্যু

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১৮ জনের মৃত্যু

0
91
bogra

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের এবং সুস্থ হয়েছে ১৪৭ জন।

 

১৭ জুলাই শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার নুরুল ইসলাম (৭৫), আসমা শিরীন (৬৪), আদমদিঘী উপজেলার রাবেয়া (৬০), জহুরুল ইসলাম (৬৫) এবং শিবগঞ্জ উপজেলার মিঠুন (১৬)।

 

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরও জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার মধ্যে ২০ জনসহ মোট ১৫৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৮২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫ জন।

 

এছাড়া নতুন পাঁচ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৬৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here