Home বিনোদন ‘আমি বিষাক্ত সাপকে বিশ্বাস করি, অঞ্জনাকে নয়’

‘আমি বিষাক্ত সাপকে বিশ্বাস করি, অঞ্জনাকে নয়’

0
156

বিনোদন ডেস্ক- মনির খানের গানে ‘অঞ্জনা’ নামটি ঘুরেফিরে অনেকবার এসেছে। বলা যেতে পারে নামটি তার গানের সঙ্গে জড়িয়ে গেছে। বলাবাহুল্য অঞ্জনা শিরোনামে তার গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে। এবার ঈদে এই শিল্পী ‘অঞ্জনা’কে নিয়ে নতুন গান বেঁধেছেন বলে জানা গেছে।

 

‘আমি বিষাক্ত সাপকে বিশ্বাস করি, অঞ্জনা তোকে নয়’- গানের কথা লিখেছেন গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সুরও করেছেন তিনি। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। রাজধানীর বিভিন্ন লোকেশনে গানের মিউজিক ভিডিও নির্মাণও প্রায় শেষ পর্যায়ে।

 

গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘অনেক আগেই ঘোষণা দিয়েছিলাম প্রতিবছর জানুয়ারিতে ‘অঞ্জনা’ শিরোনামে একটি গান প্রকাশ করবো। এতদিন ঠিকই ছিল। কিন্তু করোনার কারণে বর্তমানে সবাই ঘরবন্দি। বিষয়টি নিয়ে সবাই চিন্তিত। তাই মানুষকে আনন্দ দেয়ার জন্য গানটি এবার ঈদে প্রকাশ করছি। আশা করছি শ্রোতাদের গানটি বাড়তি আনন্দ দেবে।’

 

মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিক-২৪ এ প্রকাশ পাবে গানটি।

 

মনির খান প্রতিষ্ঠিত জনপ্রিয় সংগীতশিল্পী। চল্লিশের বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার। এর বেশির ভাগই ছিল ব্যবসা সফল। শুধু অডিওই নয়, চলচ্চিত্রের গানেও সফল এ শিল্পীর পথচলা। তিনি স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

 

কখনো প্রবাসীদের গান, কখনও মা কে নিয়ে, কখনো গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাস্তবমুখী গান গেয়ে আলোচনার শীর্ষে আছেন অনেক আগে থেকেই। তবে অঞ্জনা শিরোনামে অর্ধশত বার গান করে প্রতিবারই সফল হয়েছেন এই গুণীশিল্পী।

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের জন্ম ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী তহমিনা, কন্যা মৌনতা ও পুত্র মুহূর্ত খানকে নিয়ে ঢাকাতে বসবাস করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here