আল্লাহ আজাব দিয়েছেন, এখন আমাদের কিছু করার নেই: শামীম ওসমান

নজর২৪, নারায়ণগঞ্জ- আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার বিধিনিষেধ শিথিল করে দেয়ায় করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।

 

এমপি শামীম ওসমান বলেন, লকডাউন শিথিল হওয়ায় আমার ভয় হচ্ছে। কোরবানির হাট বসেছে। মানুষের মুখে মাস্ক নেই। কেউ নিয়ম-কানুন মানছে না। আপনার অসুখ হলে আপনারা বাপ-চাচাকে কে দেখবে। নিজেকে রক্ষা করুন এবং আপনার আশপাশের লোকজনকে সচেতন করুন।

 

বুধবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন শামীম ওসমান।

 

এসময় তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনি ভালো থাকলে আপনার বাচ্চারা ভালো থাকবে। একটু মাস্ক পরে, দূরত্ব মেনে, হাত ধুয়ে চলা গেলে আল্লাহ আমাদের বাঁচাবেন।

 

মহামারি করোনাভাইরাস প্রসঙ্গে বলতে গিয়ে এমপি শামীম ওসমান বলেন, ‘আল্লাহ দুনিয়ায় আজাব দিয়েছেন। এখান আমাদের কিছু করার নেই। একটাই পথ, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা হয়তো ঠিকমতো মাফ চাইছি না, নিয়ম-কানুনও মানতে পারছি না।’

 

শামীম ওসমান বলেন, সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ অভাবে আছেন। বিশেষত নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো, শুধু আপনারা নন। সকলেই সমস্যায় পড়েছেন।

 

‘যারা খেটে খওয়া মানুষ আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমরা ছোট একটা দেশ, সতেরো কোটি মানুষ। দেড় বছর হয়ে গেছে। তিনি এখনও চেষ্টা করছেন মানুষ যেন ভালো থাকেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *