Home দেশের খবর পাটগ্রামে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

পাটগ্রামে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

0
132

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ডলি (৬০) নামে এক রোগী মারা গেছেন বলে জানা গেছেন।

 

সোমবার (১২ জুলাই) বিকাল ৩টার দিকে ঐ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তিনি মারা যান। মৃত ডলির বাড়ি ঐ উপজেলার বুড়িমারীর মংলীবাড়িতে বলে নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডলি নামে এক মহিলাকে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকগণ রোগীর অবস্থা বেগতিক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় বিকাল ৩ টার দিকে ঐ হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়। পরে মৃত ডলির পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে বাসায় চলে যায়।

 

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডাঃ কে,এম, তানজির আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ঐ রোগীর বিষয়ে সন্দেহ করা হচ্ছে তার করোনা পজিটিভ ছিলো।

মৃত্যুর পরেও করোনা টেষ্ট করার ব্যবস্থা ছিলো কি না জানতে চাইলে তিনি জানান, এ রকম সুযোগ এখানে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here