Home প্রধান খবর চাঁদ দেখা গেছে, কোরবানির ঈদ ২১ জুলাই

চাঁদ দেখা গেছে, কোরবানির ঈদ ২১ জুলাই

0
123

নজর২৪, ঢাকা- দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২১ জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

 

ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় রাজবাড়ি, নড়াইল ও ঝালকাঠিতে চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে শুরু হচ্ছে জিলহজ্জ মাসের ক্ষণগণনা।

 

বৈঠকে সভাপতিত্বে করছেন ধর্মপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ধর্ম সচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ মন্ত্রণালয় ও ফাউন্ডেশেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

 

বৈঠক সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই (রোববার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী কাল ১২ জুলাই জিলহজ মাস শুরু হবে। ঈদুল আজহা পালিত হবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২১ জুলাই।

 

১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের।

 

এর আগে সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here