ঝালকাঠিতে সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি বাড়ির নতুন সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম মজলু মিয়া ও আসাদুল হক।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আলতাফ হোসেনের মহিষকান্দি গ্রামের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। আজ মঙ্গলবার সকালে ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খোলার কাজ করছিলেন মহিষকান্দি গ্রামের মজলু মিয়া ও তেয়ারিপুর গ্রামের আসাদুল হক নামের দুই শ্রমিক।

 

এসময় ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়।

 

এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *