অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সোমবার (৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে।
বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি। এসময় তিনি মৌলভীবাজার জেলাবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ শতাংশ। এটি জেলার মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড বলে জানাগেছে। এরমধ্যে শ্রীমঙ্গলে ৬ জন, রাজনগরে ৪ জন, কুলাউড়ায় ১৭ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, জুড়ী ৬ জন, মৌলভীবাজার সদরে ২৩ জন।
