Home আলোচিত চিকিৎসক দম্পতির আড়াই বছরের শিশু করোনায় আক্রান্ত

চিকিৎসক দম্পতির আড়াই বছরের শিশু করোনায় আক্রান্ত

0
73

নজর২৪, কক্সবাজার- নিষ্পাপ নিষ্কলুষ একটি ফুটফুটে শিশু রুয়াইফি। বয়স মাত্র ২ বছর ৪ মাস। তার স্নিগ্ধ মায়াবি মুখখানি দেখলে মায়ায় যে কারো মন ভরে যায়। সে শিশুটিও আজ কঠিন মহামারী করোনা পরিস্থিতির শিকার।

 

এক সময় চিন্তা করা হত শিশুদের করোনা হয়না। কিন্তু সব কিছুকে মিথ্যে প্রমাণ করে আমাদেরকে জানিয়ে দিল শিশুদের নিয়ে পরিবারে আরো বেশি সতর্ক হওয়া উচিত। রুয়াইফিসহ পৃথিবীর সকল শিশুদের জন্য প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও ডা. এস. এম নওশেদ রিয়াদ এবং শহরের ইউনিয়ন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাসমিহা নাওশেদ চৌধুরী’র শিশু পুত্র কাজী রুয়াইফি বিন নাওশেদ। তাঁদের বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায়।

 

গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্টে নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে তার। প্রাণচঞ্চল শিশুটি করোনায় আক্রান্ত হয়ে নয় দিন ধরে ঘরবন্দী।

 

 

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জুন করোনার উপসর্গ দেখা দেয় রুয়াইফি ও তাঁর মা তাসমিহার। ওই দিনই নমুনা পরীক্ষা করে দুজনের করোনা শনাক্ত হয়। এরপর থেকে মা ও ছেলে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

 

এদিকে রুয়াইফির বাবা নওশেদ রিয়াদ করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।

 

মা-ছেলের শারীরিক পরিস্থিতি বিষয়ে রুয়াইফির মামা ইমরুল কায়েস চৌধুরী বলেন, তাঁর ছোট বোন তাসমিহা ও ভাগনে রুয়াইফি কিছুটা সুস্থ।

 

রুয়াইফির বাবা নওশেদ রিয়াদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here