Home জাতীয় রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়া ক্ষমা চাইবেন কি? যা বললেন তার ভাই-বোন

রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়া ক্ষমা চাইবেন কি? যা বললেন তার ভাই-বোন

0
80

নজর২৪ ডেস্ক- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন নাকচ করার দেড় মাস পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমার আবেদন করলেই কেবল তাকে এই সুযোগ দেয়া হতে পারে।

 

প্রশ্ন হচ্ছে বিএনপি নেত্রীর পক্ষ থেকে এই ধরনের আবেদন করা হবে কি না।

 

সাবেক প্রধানমন্ত্রীর বোন সেলিমা ইসলাম প্রথমে বলেন, ‘মিডিয়ার সঙ্গে এই নিয়ে আলাপ করতে চাচ্ছি না আসলে।’ পরে বলেন, ‘উনার জন্য যা মঙ্গলের, তাই করা হবে।’

 

তাহলে কি ক্ষমার আবেদন করা হবে? এমন প্রশ্নে জবাব আসে, ‘উনি শারিরীকভাবে অসুস্থ। স্টিল নাও ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন। আপাতত এই বিষয়ে আমরা ভাবিনি।’

 

খালেদা জিয়ার মুক্তি ও পরে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করা তার ছোট ভাই শামীম এস্কান্দার এ বিষয়ে মন্তব্যই করতে নারাজ। যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মিডিয়ার সঙ্গে কথা বলি না। আই এম স্যারি।

 

প্রসঙ্গটি এসেছে জাতীয় সংসদে আইমন্ত্রীর বক্তব্যে।

 

সাবেক প্রধানমন্ত্রীকে কারাগার থেকে সাময়িক মুক্তি দেয়া হয় দুটি শর্তে, যার একটিতে বলা ছিল, তিনি বিদেশে যেতে পারবেন না। তবে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার সময় বিদেশে নেয়ার আবেদন করা হয়, যেটি গত ৯ মে নাকচ করেছে সরকার।

 

বুধবার জাতীয় সংসদে প্রসঙ্গটি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ওনাকে (খালেদা) যদি বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়, তবে তাকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে ৪০১ ধারায়। অবশ্যই তাকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে।’

 

আইনমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে আপনারা অবগত। তার মুক্তিই আমাদের একমাত্র লক্ষ্য। তবে তিনি ক্ষমা চাইবেন কি নাম সে বিষয়ে বলতে পারব না। এটা ম্যাডামের নিজস্ব ব্যাপার, তার পরিবারের ব্যাপার। এটার সঙ্গে রাজনীতি নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here