Home দেশের খবর চট্টগ্রাম পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস, ধসে ঘুমন্ত নারীর মৃত্যু

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস, ধসে ঘুমন্ত নারীর মৃত্যু

0
96

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে রাবেয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হারবাং মইস্যার ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশির ঘোনা এলাকার ফিরোজ আহমদের স্ত্রী।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, হারবাংয়ের মইস্যাঘোনা এলাকাটি পাহাড় বেষ্টিত। গত কয়েক বছর ধরে পাহাড়ের পাদদেশে ঘর বেঁধে ঝুঁকিপূর্ণভাবে বসত করে আসছেন ফিরোজ আহমদের পরিবার। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ে মাটি নরম হয়ে যায়। এতে বৃহস্পতিবার ভোরের দিকে পাহাড়ের মাটি ধ্বসে ফিরোজ আহমেদের বসত ঘরের উপর পড়লে তার স্ত্রী রাবেয়া খাতুন মারা যায়।

 

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মইস্যা ঘোনা এলাকায় পাহাড় ধ্বসে এক নারী নিহত হয়েছে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ওই নারীর লাশ পরিবারের সদস্য তাদের নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here