না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (সাবেক) সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন।

 

উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী জানান, (২৮ শে জুন) সন্ধ্যায় গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

 

১০ দিন যাবৎ তার শরীরে জ্বর, সর্দি, কাশি (করোনা উপসর্গ) দেখা দেয়। পরে গতকাল তার শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে সোমবার দুপুরে তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।

 

তার বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *