মোংলা পোর্ট পৌরসভার ১শো ৭৮ কাটি টাকার বাজেট ঘোষণা

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: মোংলাপার্ট পৌরসভা ২০২১-২২ অর্থবছরের জন্য ১শো ৭৮ কাটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। ২৭ জুন রবিবার সকালে মোংলাপোর্ট পৌরসভা আয়োজিত হোটেল টাইগার মিলনায়াতনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অধিবেশনে এবাজেট ঘোষনা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

 

রবিবার সকালে ১১টায় বাজেট অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।

 

বাজেট অধিবেশনে উন্মুক্ত আলোচনায় অংশনেন সুশাসনর জন্য নাগরিক সুজন’র সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ, পৌর আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, অধ্যক্ষ মোঃ সেলিম, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মাহমুদ হাসান, এনামুল হক প্রমূখ।

 

এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, অধ্যক্ষ আবু সাইদ খান, প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা এম এ মোতালেব, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শখূ আব্দুস সালাম, কাউন্সিলর শফিকুর রহমান, কবির হোসেন, জিএম আলামীন, যুবলীগ নেতা শেখ আল মামুন, ইকরাম ইজারদার, উদয় শংকর বিশ্বাস প্রমূখ।

 

১শো ৭৮ কাটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ কোটি টাকার ঘোষিত বাজেট উল্ল্যখযোগ্য ব্যয় হিসেবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মান ১শো ৫৯ কোটি ৭ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ১কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা, বৃক্ষ রোপন ও রক্ষণাবক্ষণ খাতে ৩ লাখ ২০ হাজার, স্বাস্থ্য ও পয়প্রণালী খাতে ৩৪ লাখ টাকা, শিক্ষা খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১শো ৭৭ কাটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। ঘোষিত বাজেট উদ্বত্ত থাকবে ৪৫ লাখ ৮৬ হাজার ৫০৬ কাটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *