সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার ২৭ জুন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব ঢাকা রোড উত্তম সাহার চায়ের দোকানের সামনে আদমদীঘি থানার এস আই রাকিব হোসেন গোপন সংসাদের ভিত্তিতে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর মৃত মোকছেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫০) ও পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর থানার পারইল গুচ্ছগ্রামের মৃত ইব্রাহিম আলীর মেয়ে আছমা খাতুন (৪০) কে গ্রেফতার করেছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং দুই নারী মাদক ব্যবসায়ীকে বগুড়া কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে এস আই রাকিব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন ফেন্সিডিল উদ্ধার ও মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।
