Home দেশের খবর বেলকুচিতে নিখোঁজের একদিন পর বাঁক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

বেলকুচিতে নিখোঁজের একদিন পর বাঁক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

0
129

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার এক দিন পরে বাঁক প্রতিবন্ধী আদিবা খাতুন (৫) নামের এক শিশুর লাশ বাড়ির অদূরে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

 

শনিবার ২৬ জুন সকালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পরিবারের ধারনা পরিকল্পিত ভাবে আদিবাকে হত্যা করা হয়েছে।

 

জানা গেছে, শুক্রবার সকালে ১১ টার দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। পরে বেলকুচি থানায় নিখোঁজের সাধারণ জিডি করেন জিডি নং-১০৩০। শনিবার সকালে স্থানীয়রা গাড়ামাসী গ্রামের আব্দুর রহমানের বাড়ি পিছিনে একটি ডোবার পানিতে শিশু আদিবার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার পর প্রাথমিক ভাবে আদিবার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

 

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মারা যাওয়ার কারন সম্পর্কে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here