জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন ভিপি নুর

নজর২৪, ঢাকা- ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

 

বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান। এসময়য় রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের সঙ্গে ৪টি ছবিও শেয়ার করেছেন ছাত্রনেতা নুরুল হক নুর।

 

 

ফেসবুকে ভিপি নুর লেখেন, “বিদায়ী জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের সাথে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশের জনগণের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। বাংলাদেশের তরুণদের নিয়ে খুবই আশাবাদী। তার আশা বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

 

সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে এদেশের রাজনীতিবিদদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তারুণ্যের আসন্ন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।”

 

আরও পড়ুন

শিক্ষার্থীদের জামিনে ঢাবি প্রশাসনের ভূমিকা চান ভিপি নুর

 

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্য শিক্ষার্থীদের জামিনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চাইলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে উপাচার্যের বাজেট বক্তৃতার ওপর আলোচনায় এ সহযোগিতা চান তিনি।

 

 

সিনেটের ছাত্র প্রতিনিধি নুরুল হক নুর বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করতে হলে আগে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পুলিশকে অনুমতি নিতে হতো। ইদানীং আমরা দেখতে পাচ্ছি, পুলিশ অনুমতি ছাড়াই টিএসসি থেকে ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তিনজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যায়।

 

ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনের অবদান স্মরণ করে তিনি বলেন, আখতার রোজার সময় টিএসসির ভাসমান মানুষদের খাবার দিয়েছিলেন। খাবার বিতরণ শেষে ফেরার পথে তিনি গুম হন। পরে তাকে গ্রেফতার করা হয়। আমি ভিসি ও প্রক্টরকে জানালেও এ বিষয়ে অভিভাবক সুলভ ভূমিকা পাইনি।

 

নুর বলেন, ইতোমধ্যে পরীক্ষার ঘোষণা এসেছে। তাদের জামিনের জন্য স্মারকলিপি দিলেও সেটির কোনো রেসপন্স করা হয়নি। উপাচার্য ‘রিসিভড’ কপি দিলে সহজে জামিন পাওয়া যেত। এ ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

 

এসময়য় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন স্বার্থক হতো। এই ধারাবাহিকতা রক্ষায় উপাচার্য যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা রাখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *