Home দেশের খবর নান্দাইলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নান্দাইলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
141

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্ঠা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

 

সভায় আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, সদস্য পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক প্রভাষক অরবিন্দ পাল অখিল, মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুল, এনামুল হক বাবুল, রমেশকুমার পার্থ, আলম ফরাজি, শামছ-ই তাবরীজ রায়হান, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সভায় আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষ্যে গরু চুরি বন্ধে পৌর সদর সহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গ্রাম পুলিশদেরকে পাহাড়ায় থাকতে সর্বসম্মতিক্রমে কঠোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। যানযট নিরসনে নান্দাইল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাজারের প্রবেশ পথে দিনের বেলায় রেডিমেড গেইট নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here