Home দেশের খবর ঢাকা সন্ধ্যা হলেই সৌর বিদ্যুতে আলোকিত হবে মির্জাপুর পৌরসভা

সন্ধ্যা হলেই সৌর বিদ্যুতে আলোকিত হবে মির্জাপুর পৌরসভা

0
115

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- সন্ধ্যা হলেই জ্বলে উঠছে সোলার সিস্টেম সৌর বিদ্যুতের আলো। ফলে পৌরসভাজুড়ে এখন থেকে আলোকিত হয়ে উঠবে। পৌরসভার বিভিন্ন মসজিদ, মন্দির, রাস্তার মোড় ও বাজারের গুরুত্বপূর্ণ স্থানে জ্বলে উঠবে সৌর বিদ্যুতের আলো। টাঙ্গাইলের মির্জাপুরে জলবায়ু পরিবর্তন ফান্ডের তহবিল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১২টি সোলার প্যানেলের বাতি বসানো হচ্ছে।

 

বৃহস্পতিবার (২৪ জুন) পৌরসভার ১নং ওয়ার্ডের পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় সৌরবিদ্যুৎ সোলার প্যানেলের বাতি লাইট স্থাপনের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার।

 

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে আব্দুল জলিল খান, আলী আজম সিদ্দিকী, শামীম খান, তাপস সাহা, দুলাল মিঞা, আনোয়ার হোসেন, সুমন হক, আফসানা আক্তার, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মনজুর হোসেন, উপ-সহকারি প্রকৌশলী মো. বাবুল হোসেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, উপজেলা যুবলীগের সদস্য মো. সুজন খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

 

পৌরসভা সূত্র জানায়, গ্রীণ হাউজ গ্যাস নিঃস্বরণ কমানোর লক্ষ্যে মির্জাপুর পৌরসভায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের অধীনে এই ল্যাম্পপোস্টগুলো স্থাপন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য খাতে তেইশ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।

 

উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্বাস আলী খান। সে সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহব্বত খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here