চলন্ত ট্রাকে তরুণীকে ধ.র্ষ.ণ, চালক হেলপার আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৫) ধর্ষনের ঘটনা ঘটেছে। ট্রাকটির চালক ও হেলপার ওই তরুনীকে ধর্ষন করেছে বলে অভিযোগ ওঠেছে। ৯৯৯ কল পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করেছে। মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে। আটক চালক বগুড়া সদরের আশোকোনা গ্রামের মনসুর আলীর ছেলে চালকের সোহেল রানা (৩৩) নাম পাওয়া গেছে।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাকে এক ব্যক্তি ২৫ বছর বয়সী ওই মেয়েকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন। পাশাপাশি মেয়েটির একটু মানসিক সমস্যা আছে বলেও তাদেরকে জানান।

 

এসময় ট্রাকচালক মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেন। পথিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে চালক ট্রাকের উপরে থাকা দুই যাত্রীকে নামিয়ে দেন। ওই দুই যাত্রী ট্রাক থেকে নামতেই ট্রাকের লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন ট্রাকচালক ও হেলপার মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে। তখন তারা এ ঘটনা ভিডিও করার চেষ্টা করলে ট্রাক চালক তাদের ফেলেই ব্যাগসহ ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান।

 

তখন তাদের একজন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানালে তারা সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ট্রাকের নম্বরটি দিয়ে ট্রাকটি আটকের জন্য অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের কড্ডা এলাকা থেকে ট্রাকটিকে জব্দ ও ট্রাকের চালক-হেলপারকে আটক করা হয় তিনি আরো জানান, চালক ও হেলপার মেয়েটি ধর্ষন করেছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। নিশ্চিত হওয়ার জন্য মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *