ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধের বিবস্ত্র লাশ উদ্ধার

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুকুর থেকে জামাল ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের ব্যাপারী পাড়ার জোড়াপুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে জামাল বিপারী নামের ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। সে শহরের বিভিন্ন স্থানে কাগজ কুড়াতেন।

 

এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যা এ বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *