Home জাতীয় ‘প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান’

‘প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান’

0
101

নজর২৪, ঢাকা- প্রবাসী নাগরিকরা দেশে আসার পর নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। সে কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

 

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

 

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী নাগরিকদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে বলেছেন, দেশে আসার পর তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। বিদেশ থেকে আসার পর সবাই মনে করে, টাকা-পয়সা নিয়ে এসেছেন। তাই নিরাপত্তার কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান।

 

তিনি আরো বলেন, প্রবাসী নাগরিকরা বিদেশে থেকেই জাতীয় পরিচয়পত্র চান। আমরা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো।

 

ড. মোমেন বলেন, প্রবাসীরা এক কোটি টাকা বন্ড ক্রয়সীমা তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা হলে, তারা বেশি টাকা দেশে পাঠাতে পারবেন।

 

এসময় টিকা প্রাপ্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বড় বড় পণ্ডিতরা টিকার নামে মুলা দেখিয়ে যাচ্ছে। দেখেন না জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবেন। এই নিয়ে শুধু গল্পই শুনছি। কিন্তু দেওয়ার জন্য কেউ আগ্রহ নিচ্ছে না।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই।

 

সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here