করোনার ভয়ঙ্কর ছোবলে খুলনা বিভাগ, একদিনেই রেকর্ড ২৮ জনের মৃত্যু

নজর২৪, খুলনা- দেশে করোনার ছোবলে প্রাণহানির ঘটনা কিছুতেই রোখা যাচ্ছে না। ক্রমশ ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি। বিশেষ করে খুলনা বিভাগে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন।

 

রোববার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে, শনিবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৬২৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯২ জন।

 

রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *