ভূঞাপুর-‌গোপালপুরের সাবেক এমপি আসাদুজ্জামা‌নের স্ত্রী আর নেই

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী কুলছুম জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ শ‌নিবার (১৯ জুন) ভো‌রে বার্ধক্যজ‌নিতসহ বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর

 

তিনি এক ছেলে ঢাকা ক্লা‌বের সভাপ‌তি খন্দকার মশিউজ্জামান রোমেল ও এক মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

 

মরহুমা কুলছুম জামান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর শাশুড়ি।

 

গোপালপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া জানান, ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে তাকে টাঙ্গাইল আনা হবে। খন্দকার কুলছুম জামা‌নের দ্বিতীয় জানাজা নামাজ তাদের গ্রা‌মের বা‌ড়ির টাঙ্গাই‌লের গোপালপু‌রের নারুচী‌তে অনু‌ষ্ঠিত হ‌বে। এরপর পারিবা‌রিক কবরস্থা‌নে তার স্বামী মরহুম খন্দকার আসাদুজ্জামা‌নের কব‌রের পা‌শে দাফন করা হ‌বে।

 

এর আগে দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত বছরের ২৫ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *