কারামুক্ত হলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

নজর২৪, ঢাকা- কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার দিকে তিনি কারামুক্ত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র নিপুণের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এরপর তিনি সেখান থেকে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে ১৬ জুন হাইকোর্টে থেকে জামিন পান নিপুণ রায়।

 

নিপুণ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে। তিনি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

 

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের দিন রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। হরতালের দিন গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন— এমন একটি কল রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় দায়ের করা না/শক/তা ও অ/গ্নিসং/যো/গের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *