প্রায় ৭ মাস ধরে নিখোঁজ পুলিশের কলেজপড়ুয়া মেয়ে

নজর২৪, ময়মনসিংহ- ময়মনসিংহে আবু তাহের নামের এক পুলিশ সদস্যের মেয়ে ৬ মাস ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মেয়ের নাম আঁখি আক্তার (২০)। মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর ফিরে আসেননি।

 

নিখোঁজ আখি আক্তার সদর উপজেলার পড়শিপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি উপজেলার আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্রী।

 

এ বিষয়ে ময়মনসিংহের গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১১৭০, ৩০ ডিসেম্বর, ২০২০।

 

আঁখির বাবা পুলিশের কনস্টেবল মো. আবু তাহের জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত। আবু তাহের জানান, ছয় মাস ধরে দেশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তিনি।

 

জিডিতে বলা হয়, আঁখির উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বাকৃতি।

 

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, ‘আখি বাড়ি থেকে চলে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাননি। বাড়ির সবার নম্বর ট্র্যাকিং করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, ‘এখন আমিসহ ডিবি পুলিশ তাদের বাড়িতে আছি। তবে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করা হবে।’

 

এ বিষয়ে নিখোঁজ আঁখি আক্তারের বাবা পুলিশ সদস্য আবু তাহের বলেন, ‘সে গতবছর এসএসসি পরীক্ষায় পাস করার কথা ছিল। কিন্তু তার লেখাপড়ার মান খারাপ, তাই গতবছর এইচএসসি ফরম পূরণ করতে দেয়া হয়নি। পরে ওই বছর সবাইকে অটোপাস দেয় সরকার। তার দাবি ফরম পূরণ করতে পারলে সে অটোপাস করতে পারত। এসব বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়।’ যেভাবেই হোক মেয়েকে খুঁজে বের করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *