রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাব-১২ এর বিশেষ অভিযানে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানাধীন এড়ান্দহ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- সলঙ্গার এড়ান্দহ উত্তরপাড়ার মোঃ আবু সামা তালুকদারের ছেলে মোবারক হোসেন(২৫), ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ শাহিন শেখ(২২)।
র্যাব জানায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
