শেরপুরে সোহাগপুর বিধবা পল্লিতে শহিদ স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্থর স্থাপন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সোহাগপুর গ্রামে গণহত্যায় নিহতদের স্বরণে শহিদ স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ১৫ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসের পক্ষ থেকে ২৪ জন বিধবাকে শাড়ী, নিত্যপ্রয়োজনী দ্রব্য ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মুকতাদিরুল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস প্রমুখ।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই উপজেলার সীমান্তর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ব্যাপক তান্ডব চালায়। তান্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে।

 

এরপর থেকেই সোহাগপুর গ্রামটির নাম পাল্টে মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুর বিধাবা পল্লি নামে পরিচিতি লাভ করে। এ সময় ৬২ নারী বিধবা হন। তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন। যুদ্ধের পর ৫৬ জন বিধবা বেঁেচ ছিলেন। বর্তমানে ২৩ জন জীবিত আছেন। দীর্ঘদিন সেই বিধবারা খেয়ে না খেয়ে জীবন যাপন করেন।

 

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই ১৪ জন নারীকে বীরঙ্গনার স্বীকৃতি দিয়েছেন। এবং প্রত্যেকের জন্য পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। এ ছাড়াও বেসরকারী সংস্থা ব্র্যাক প্রতিজনকে বছরে চার হাজার ৮০০ ও ট্রাষ্ট ব্যাংক থেকে প্রতিমাসে দুই হাজার এবং ইউনিয়ন পরিষদ থেকে মাসে ৫০০ করে টাকা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *