পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি নাসির ঝালকাঠির সন্তান

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: চলচ্চিত্রের অভিনয়শিল্পী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের আলোচিত নায়ক নাসির উদ্দিন মাহমুদ ওরফে নাসির ইউ মাহমুদ ঝালকাঠির সন্তান।

 

তাকে নিয়ে ঝালকাঠিতে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নাসিরের ছবি পোষ্ট দিয়ে লিখিছেন আবারো ঝালকাঠিকে কলংকিত করলো নাসির।

 

ঝালকাঠি পৌরসভার এক নং ওয়ার্ডের বেলায়েত চেয়ারম্যান বাড়িতে নাসিরের জন্ম। তার বাবা হারুন অর রশিদ সহকারী পুলিশ সুপার হিসেবে অবসরে যান। চাচা বেলায়েত হোসেন ঝালকাঠি পৌরসভার বিএনপি ও আওয়ামী লীগের টিকেটে দুই দফা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

 

নাসির মাহমুদ জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজ করতেন। এরশাদের সময় জাতীয় পার্টিতে যোগ দেওয়ায় তার ঠিকাদারি ব্যবসা ফুলেফেঁপে ওঠে। দেশের সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদার হিসেবে উত্থান ঘটে তার। ১৯৯৩ সালে যুক্ত হন আবাসন ব্যবসায়।

 

নাসির উদ্দিন মাহমুদ ওরফে নাসির ইউ মাহমুদ। চলচ্চিত্রের অভিনয় শিল্পী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের কারণে সবার নজর এখন স্বল্পপরিচিত অথচ প্রভাবশালী এই ব্যবসায়ীর দিকে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, নাসির উদ্দিন দেশে আবাসন খাতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কুঞ্জ ডেভেলাপারস লিমিটেড নামে একটি আবাসন ও নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। ঢাকাসহ বিভিন্ন জায়গায় এ প্রতিষ্ঠানটির আবাসন প্রকল্প আছে।

 

নাসির মাহমুদ দেশের প্রথম শ্রেণির ঠিকাদারদেরও একজন। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ‘মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড’। রাজনৈতিক অঙ্গনেও তার ব্যাপক প্রভাব। তিনি জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্যদের একজন।

 

ছাত্রাবস্থায় এরশাদের শাসনামলে তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন ‘নতুন বাংলা ছাত্র সমাজের’ ছাত্র নেতা ছিলেন। এছাড়া তিনি ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবল লীগের সাবেক ফুটবলারও। পরে রাজধানীর উত্তরা ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন। ষাটোর্ধ্বে নাসির ইউ মাহমুদ দুই সন্তানের জনক।

 

তবে তার জন্মস্থাল ঝালকাঠি হলেও দীর্ঘ বছরেও ঝালকাঠিতে পা রাখেননি তিনি। ছাত্রজীবনে ঝালকাঠি ,বরিশাল ও ঢাকায় লেখাপড়া করেন।

 

ঝালকাঠিতে তার বাবার বাড়ী এখনো অরক্ষিত রয়েছে। অভিনয়শিল্পী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের কারণে তার জন্মস্থান ঝালকাঠি এ বিষয়টিও আলোচণায় আসে। তবে এ ঘটনার আগে কেউ জানতো নাসিরের জন্মস্থান বাড়ী ঝালকাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *