Home জাতীয় খালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুলের টুইট

খালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুলের টুইট

0
75

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাডভান্স টিট্রমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি। তার হার্টের এবং কিডনির সমস্যা আছে। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক।’

 

গত ২৭ এপ্রিল পোস্ট কোভিড জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এরপর ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here