মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: নিজ জমিতে চা-চাষাবাদ করে সাফল্য পেয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আবু বক্কর। স্বপ্ন দেখেন আরও অধিক জমিতে চা-চাষাবাদ করার।
বাংলাদেশে বর্তমানে চা একটি প্রধান অর্থকারী ফসল। আর তাই লালমনিরহাটের অনেক কৃষকই আজ চা-চাষাবাদ করে সংসারে স্বচ্ছলতা এনেছে। বর্তমানে লালমনিরহাটে প্রায় ১২০ একর জমিতে চা আবাদ হয়েছে বলে জানা যায়।
আবু বক্কর বাংলাদেশ চা বোর্ড হাতীবান্ধা শাখার উদ্দোগে ২০১৮ সালে প্রায় এক একর জমিতে চা-চাষাবাদ শুরু করেন। যা থেকে বর্তমানে প্রতি ১৫ দিন পর ৮০০০ টাকার সবুজ চা পাতা বিক্রি কর লাভবান হচ্ছেন তিনি। আর এই চা পাতা বিক্রি তার সংসারের প্রধান আয়ের উৎস হয়ে দাড়িয়েছে। আগামী দুই মাসের মধ্যে তার মাসিক আয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে জানান হাতীবান্ধা শাখার প্রধান ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ খাঁন।
তার চা-চাষাবাদে আবু বক্কর তার স্ত্রী ও এক ছেলে সন্তান কাজ করে বর্তমানে জিবিকা নির্বাহ করে থাকে। কিছুদিনের মধ্যে আরও কিছু জমিতে আরও চা-চাষাবাদ করার ইচ্ছা পোষণ করছেন। নতুন করে চা আবাদের জন্য তিনি জমি রেডি করেছেন বলে জানা যায়।
চা বোর্ড হাতীবান্ধা শাখার প্রধান ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ খাঁন বলেন, আগামী সপ্তাহের মধ্যেই তার জমিতে চা গাছের চারা রোপণ করা হবে। জেলার কেউ নিজ জমিতে চা বাগান করতে চাইলে আবু বক্কর (চা চাষী) এরর সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন। আবার সরাসরি বাংলাদেশ চা বোর্ড হাতীবান্ধা শাখার সাথেও যোগাযোগ করেও এ চা গাছের চারা সংগ্রহ করা যাবে।
