Home বিনোদন নায়িকা পপির মা হওয়ার গুঞ্জন, যা বললেন বাবা

নায়িকা পপির মা হওয়ার গুঞ্জন, যা বললেন বাবা

0
80

বিনোদন ডেস্ক- দীর্ঘদিন ধরে শুটিংয়ে নেই চিত্রনায়িকা পপি। পরিচিত জনদের সঙ্গেও খুব একটা দেখা সাক্ষাৎ নেই তার। শোনা যাচ্ছে, বাবা-মায়ের বাসায়ও থাকছেন না ঢালিউড নায়িকা। তাহলে পপি থাকেন কোথায়? ঘনিষ্ঠজনরা বলছেন, পপি বিয়ে করেছেন, থাকেন স্বামীর সঙ্গে। তিনি সন্তানসম্ভবা।

 

কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে শুটিংয়ে নেই সাদিকা পারভীন পপি। তবে গত বছরের শেষের দিকে ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে অভিনয় শুরু করেন। এরপর আরও কিছু ছবির কাজ শুরুর ঘোষণা দেন পপি। কিন্তু অজানা কারণে সেই ঘোষণা আর বাস্তবায়ন হয়নি। চলতি বছরের শুরুর দিকে এসে হঠাৎ করেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

 

পপির এই আড়ালে চলে যাওয়া নিয়ে গুঞ্জন ঢালপালা ছড়াচ্ছে। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে চিত্রনির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন। বিয়ের পর তার বরের সঙ্গে সংসার জীবনও শুরু করেছেন। উৎসুক কেউ কেউ পপির বাসায় খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি বাবা-মায়ের সঙ্গেও থাকছেন না। এর মধ্যে আবারও গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন এ নায়িকা। এর সত্যতা জানতে পপিকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

 

পপির বাবা আমির হোসেন বলেন, ‘দুঃখিত, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারব না। বিষয়টি জানতে যার সঙ্গে আমি আপনাকে কথা বলতে বলব বলে ভেবেছিলাম, তার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না বরং আপনি বিব্রত হবেন। আমার পক্ষে কোনো খবর দেয়া সম্ভব না।’

 

তিনি আরও বলেন, ‘আমি নিজেও ধোঁয়াশার মধ্যে আছি। পপির নাচের একটি ছেলে আছে নাম ইউসুফ। সেও আমাকে ফোন করেছিল। তাকে বললাম যে, তুই যেমন শুনিস, আমিও তেমন শুনি।’

 

আমির হোসেন জানান, পপি ঢাকাতেই আছেন কিন্তু তার কাছে নেই। আলাদা থাকছেন।

 

চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে পপি এখনও সদস্য আছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

 

পপির সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না জানতে চাইলে জায়েদ বলেন, ‘না, পপির সঙ্গে আমাদের যোগাযোগ নেই। অনেক সময় সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার পাঠাতে চাইলে তাকে ফোন করে পাওয়া যায় না। ফোন বন্ধ পাওয়া যায়।’

 

পপির বিয়ে বা সন্তান হওয়ার বিষয়ে জায়েদ খান কিছু শুনেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শিল্পীদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের জানার কথা না, যদি না তারা নিজের ইচ্ছায় কিছু বলেন। পপির বিয়ে বা সন্তান হওয়ার বিষয়ে আমরা কিছু জানি না।’

 

পপির বিয়ে হয়েছে কিনা, তা নিশ্চিত করেননি তার বাবা। তবে চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারায় বাসা নেন পপি। গুঞ্জন আছে, তিনি প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন।

 

সিনেমা পাড়াতে পপিকে দেখা যায় না অনেকদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনুপস্থিত এ নায়িকা। ফেসবুকে পপির শেষ পোস্ট ২০২০ সালের ২৩ ডিসেম্বর। টিকটকে তিনি শেষ ভিডিও পোস্ট করেছেন ২০১৯ সালের ১৬ জুন। তবে ইনস্টাগ্রামে তাকে পাওয়া গেছে চলতি বছরে। এ মাধ্যমে ২৯ মে একটি ছবি পোস্ট করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here