Home দেশের খবর বেলকুচি উপজেলা আ:লীগের সভাপতি ইউসুফ জি খান আর নেই

বেলকুচি উপজেলা আ:লীগের সভাপতি ইউসুফ জি খান আর নেই

0
77

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এ কে এম ইউসুফ জি খান (৭০) আর নেই। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নাতি-নাতনি, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউসুফ জি খান বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

তিনদিন আগে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

 

ইউসুফ জি খান আজীবন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, প্রবীণ রাজনীতিবিদ ইউসুফ জি খানের মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

 

এছাড়া প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here