একাধিক পদে ৮৬ জনকে নিয়োগ দেবে বিএসটিআই

নজর২৪ ডেস্ক- ১৪টি ভিন্ন পদের বিপরীতে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ,৫ জুলাই, ২০২১।

 

পদের নাম
ডকুমেন্ট কন্ট্রোল অফিসার, ইন্টারনাল অডিট অফিসার, সহকারী পরিচালক (হিসাব ও অভ্যন্তরীণ নিরীক্ষা), পরীক্ষক (রসায়ন), পরীক্ষক (পুরকৌশল, পদার্থ), পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস), পরীক্ষক (টেক্সটাইল), পরীক্ষক (মেট্রোলজি), পরীক্ষক (মান) কৃষি ও খাদ্য, পরীক্ষক (মান) রসায়ন, পরীক্ষক (মান) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও কারিগরি, পরীক্ষক (মান) পুরকৌশল ও যন্ত্রকৌশল, ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) ও পরিদর্শক (মেট্রোলজি)।

 

পদসংখ্যা

মোট ৮৬ জন।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

 

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে (www.bsti.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ

৫ জুলাই, ২০২১।

 

বিস্তারিত দেখুন: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *