Home আন্তর্জাতিক মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

0
77

আন্তর্জাতিক ডেস্ক- মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে বৃহস্পতিবার (১০ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।

 

প্রতিবেদনে বলা হয়, রাজধানী নেপিদো থেকে পাইন ওলুইনে যাচ্ছিল বিমানটি। পথে মান্দালয়ে একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে তা বিধ্বস্ত হয়। বিমানে ছয় সামরিক বাহিনীর সদস্য এবং কয়েকজন মঙ্ক ভ্রমণ করছিলেন।

 

এদিকে রুশ সংবাদমাধ্যম স্পুটনিকও তাদের খবরে জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চার জন। বিমানটি ১৬ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

 

এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here