Home দেশের খবর চট্টগ্রাম ব্যাগে মিলল ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ...

ব্যাগে মিলল ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকা

0
65

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ নগদ টাকাসহ নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার দক্ষিণ ডেইল পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নুরুল আলম ওই এলাকার মৃত নজির আহাম্মেদের ছেলে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রাতে গোপন সূত্রে র‌্যাব জানতে পারে দক্ষিণ ডেইল পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

 

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নুরুল আলমকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৫৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথীমক জিজ্ঞাসাবাদে নুরুল আলম স্বীকার করে সে দীর্ঘদিন যাবত টেকানাফের সীমান্তবর্তী এলাকায় অবৈধ স্বর্ণের ব্যবসাসহ মাদক্দ্রব্য ইয়াবা ট্যাবলেন সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here