Home চিত্র বিচিত্র অনলাইনে চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন তোয়ালে ফ্রাই

অনলাইনে চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন তোয়ালে ফ্রাই

0
144

চিত্র-বিচিত্র ডেস্ক- অনলাইনে এক ধরনের পণ্য অর্ডার করে ভিন্ন ধরনের পণ্য পাওয়ার অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই আছে। এসব ক্ষেত্রে বেশি দেখা যায় পণ্যের মানের হেরফের। তবে খাবার অর্ডার করে তার বদলে ডুবো তেলে ভাজা তোয়ালে পেলে কেমন লাগবে?

 

অদ্ভুত শোনালেও ঘটনা সত্যি। জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন থেকে চিকেন ফ্রাই (ভাজা মুরগি) অর্ডার করে তার পরিবর্তে একটি ভাজা তোয়ালে পেয়েছেন ফিলিপাইনের এক নারী। খবর হিন্দুস্তান টাইমসের।

 

জানা যায়, অর্ডারটি হাতে পাওয়ার পর ওই খাবারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ভুক্তভোগী অ্যালিকুয়ে পেরেজ। মুহূর্তেই তা ভাইরাল হয়।

 

তিনি বলেন, ছেলের জন্য ‘জোলিবি ফুড কর্প’ থেকে চিকেন অর্ডার করেছিলেন। তবে তার পরিবর্তে যা পেয়েছেন তাতে মোটেও চিকেন খুঁজে পাননি তিনি।

 

অ্যালিকুয়ে পেরেজ বলেন, ‘ছেলের জন্য চিকেন অর্ডার করেছিলাম। আমি যখন খাওয়ার জন্য মুরগির টুকরোগুলো মুখে নিয়ে কামড়াচ্ছিলাম, তখনই বুঝি এটা কিছুতেই ছিঁড়ছে না। তারপর যখন হাত দিয়ে টেনে ছেঁড়ার চেষ্টা করি তখন আমি অবাক হয়ে যাই এটা দেখে। কারণ, এটা কোনো মুরগি না, একটা তেলে ভাজা নোংরা তোয়ালে ছিল। বিষয়ট সত্যিই জঘন্য ছিল।’

 

পরে সঙ্গে সঙ্গে ভিডিও করেন ওই মহিলা। আর সেই ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

 

অনেকেই সোশ্যাল মিডিয়ায় রেস্তোরাঁর নিন্দা করেছেন। পাশাপাশি সেটি সম্ভবত রান্না করা শেফের হ্যান্ড টাওয়েল বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। দ্রুত কাজ করতে গিয়ে হাত ফসকে হয় তো ব্যাটারে টাওয়েল পড়ে গিয়েছিল। তার থেকেই সম্ভবত এই বিপত্তি।

 

এ বিষয়ে রেস্তোরাঁর তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here