মো. নুর আহমদ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুন) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে বালক দল, টাঙ্গাইল পৌরসভা বনাম গোপালপুর উপজেলা, বালিকা দল গোপালপুর উপজেলা বনাম টাঙ্গাইল উপজেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল ইসলাম ছানা, টাঙ্গাইল জেলা বাসকোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল হক প্রমুখ।
খেলার পুরো সময়ে বালক দল, টাঙ্গাইল সদর পৌরসভা/ গোপালপুর পৌরসভা (১/১) গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে টাংগাইল /গোপালপুর (২/৪) গোল করে গোপালপুর উপজেলা দল বিজয়ী হয়।
বালিকা দলের খেলায়ও পুরো সময়ে কোনো গোল না হওয়ায় ড্র হয়। টাইব্রেকারে টাঙ্গাইল /গোপালপুর (৪/২) গোলে টাঙ্গাইল সদর দল বিজয়ী হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দল কে রানার্সআপ ট্রফি তুলে দেন।





