মির্জাপুরে সেবা বাড়ানোর প্রত্যয়ে ভূমি সপ্তাহ শুরু

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (০৬জুন) ১২টার সময় উপজেলা ভূমি সহকারির কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদসহ বিভিন্ন ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ভূমি অফিস সূত্র জানা গেছে, জনসাধারণকে সেবা দেয়ার জন্য বিশেষ ক্যাম্প চালু করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে।

 

সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভূমি সম্পর্কিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে লক্ষণীয় ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে আমরা মাঠ পর্যায়ে ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *