Home দেশের খবর শাহজাদপুরে আগুনে পুড়ে গেছে কৃষকের ঘর, ২ লাখ টাকার ক্ষতি

শাহজাদপুরে আগুনে পুড়ে গেছে কৃষকের ঘর, ২ লাখ টাকার ক্ষতি

0
73

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পড়ে গেছে হাসান আলী নামের এক কৃষকের একমাত্র থাকার ঘর। হাসান আলী উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আলহাজ্ব মোঃ আবুল হোসেনের ছোট ছেলে।

 

স্থানীয়রা জানান, শনিবার (৫ জুন) রাত ৮টায় কৃষক হাসান আলীর ঘরে বৈদ‍্যতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

 

এসময় ঘরে বৈদ‍্যুৎতিক তারের সংযোগ থাকায় মুহুর্তের মধ্যে বসত ঘরের আসবাবপত্রসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রতিবেশীদের চেষ্টায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে আগুনে পুড়ে যায় কৃষক হাসান আলীর একমাত্র থাকার ঘরটি। ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, ক্ষতির পরিমাণ প্রায় ২লক্ষ টাকার।

 

অগ্নিকান্ডের খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন দল ঘটনাস্থলে উপস্থিত হয়। অগ্নিনির্বাপন দলের লিডার মোহাম্মদ মনজুর আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এরই মধ্যে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here