Home দেশের খবর ঢাকা গোপালপুর প্রেসক্লাব এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ছোট মনির

গোপালপুর প্রেসক্লাব এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ছোট মনির

0
94

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব এবং নন্দনপুর নন্দনক্লাব ও গ্রন্থাগারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

 

শনিবার দুপুরে পৌরশহরের নন্দনপুর বাজার এলাকায় এ দু’টি ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক, পৌরমেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও সাবেক কাউন্সিলর মাসুম সরকার প্রমূখ।

 

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াসউদ্দিন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, আসাদুজ্জামান একাডেমির অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, শিক্ষক সমিতির সভাপতি জি.এম ফারুক ও সাধারণ সম্পদক শফিকুল ইসলাম তালুকদারসহ স্থানীয় সংবাদকর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নন্দন ক্লাব ও গ্রন্থাগারের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

গোপালপুর প্রেসক্লাব এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ছোট মনির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here