Home দেশের খবর চট্টগ্রাম গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

0
68

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় লবণ রাখার গর্তে পড়ে মোঃ শামিম নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে রাজাখালী ইউপির মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু শামিম একই এলাকার মোঃ রানার ছেলে। তিনি ঢাকার একটি ক্যাম্পে আনসার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

প্রত্যক্ষদর্শীর বয়ানে শিশুর চাচা মোঃ বেলাল উদ্দিন বলেন, বাড়ি সংলগ্ন লবণ চাষের জমি রয়েছে। ওখানে লবণ রাখার জন্য গর্ত করা হয়েছিল। বৃষ্টির কারণে ওই গর্ত গুলোতে পানি ভর্তি হয়ে আছে। চাচাতো ভাইয়ের ছেলে শামিম পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় গর্তে পাওয়া যায়।

 

এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, মর্মান্তিক ঘটনা তার পিতা এখনো ঢাকায় চাকরিতে রয়েছে। পিতার সাথে কথা বলে দাফনের ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here