নাগরপুরে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বট তলা মোড় প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-সভাপতি গোলাম মোস্তাফা গোলাম. যুগ্ন সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালেদ মাহাবুব রাসেল প্রমুখ। এসময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য- ৩০ মে জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ১লা জুন কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচী চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *