Home জাতীয় এই বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

এই বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

0
88

নজর২৪, ঢাকা- নতুন বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো ‘জায়গা নেই’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত কমিটি আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

 

মির্জা ফখরুল বলেন, “নতুন বাজেট আজকে দিতে যাচ্ছে। এই বাজেট নিয়ে পত্র-পত্রিকায় আমরা যেটা দেখলাম, সেখানে পরিষ্কারভাবে দেখতে পারছি সাধারণ মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়নের কোনো জায়গা নেই।”

 

“আজকে সরকারের যে বড় বড় কথা, উন্নয়ন। কোন উন্নয়ন, কাদের উন্নয়ন? এই উন্নয়ন শুধু তাদের যারা এদেশকে শাসন করছে, তাদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ একেবারে গরীব থেকে গরীব হচ্ছে।”

 

বিএনপির মহাসচিব বলেন, একটা নতুন বাকশাল ভিন্ন আঙ্গিকে, একটা নতুন স্বৈরাচার, একটা নতুন কর্তৃত্ববাদী সরকার গত ১২/১৩ বছর ধরে আমাদের যে অর্জনগুলো ছিল তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখানে আমাদের একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছে। আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে পুরোপুরিভাবে পরনির্ভরশীল একটা অর্থনীতিতে পরিণত করেছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা পথ খুঁজছি। এ জাতি তৈরি হয়ে আছে, তারা মুক্তি চায়।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here