সভাপতির ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

মঙ্গলবার (০১ জুন) সকালে হামলার শিকার হলেও বিকেলে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্ব দেন।

 

বিক্ষোভ মিছিলটি ঢাকা মেডিক্যালের সামনে থেকে শুরু হয়ে টিএসসিতে গিয়ে আসে। টিএসসিতে এসে হামলার ঘটনার প্রতিক্রিয়া জানান ছাত্রদল সভাপতি। এরপর আবার টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, পার্থ দেব মণ্ডল, জাকির হোসেন, আশরাফুল আলম লিংকন, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাওসার, মেহেদী হাসান বাপ্পি, সাজিদ হাসান বাবু, মোক্তাদির হোসেন তরু, যুগ্ম সম্পাদক এবিএম মাহমুদ সরদার, রিয়াদ ইকবাল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কে এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিব হোসেন, সদস্য সচিব আমিনুর রহমান আমান ও ঢাবির মুজিব হলের সাবেক সদস্য সচিব সালেহ আদনানসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

 

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজনের প্রাক্কালে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ তার সাথে থাকা নেতাকর্মীদের ওপর অত/র্কি/ত হামলা চালায় ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *