ফেনীতে ‘বাঁধনহারা’ শিশু পার্কের শুভ উদ্বোধন করলেন শিরীন আখতার এম.পি

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের অর্থায়নে ‘বাঁধনহারা’ নামে উপজেলা শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আজ ৩১ মে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের পাশে এই দৃর্ষ্টিনন্দন পার্কের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এম.পি।

 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

 

এতে আরও উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউল হক দিদার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *